Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০২:৫৮ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০২:৫৮ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের আশঙ্কা ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

যে এলাকায় যত প্লাটুন বিজিবি
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর মিরপুর এলাকায় তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

সব মিলিয়ে তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর মাধ্যমে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় টহল অব্যাহত
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!