Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০২:৫১ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০২:৫১ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দাউদ মিয়া। এর আগে তিনি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদলিপূর্বক নতুন পদে পদায়ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাঁর নামের পাশে উল্লেখ করা পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। সেই অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অবিলম্বে কার্যকর হবে নিয়োগের আদেশ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বে দাউদ মিয়া প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা খাতের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

কালের আলো/এসএ/এমএসআইপি
 

Link copied!