Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:০০ পিএম

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:০০ পিএম

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেডসদৃশ দুটি সন্দেহজনক বস্তু উদ্ধারের পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

সন্দেহজনক বস্তু দেখিয়ে দেন স্থানীয় ব্যক্তি
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন।

এর প্রায় পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে
বিমানবন্দরে সন্দেহজনক বস্তু উদ্ধারের বিষয়টি পুলিশ মন্ত্রীকে জানায়। পরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পরীক্ষার পর জানা যাবে বস্তুগুলোর পরিচয়
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!