Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:০৬ পিএম

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:০৬ পিএম

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে বললেন প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের মনোযোগী হতে হবে।

সরকারি দায়িত্বকে মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রত্যেককে নিজের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সময়টুকু দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।

কর্মকর্তাদের খোলামেলা মতামত দেওয়ার আহ্বান

সভায় বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!