Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৫:২৬ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার ১০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রমের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৫:২৬ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার ১০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রমের আহ্বান

ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার পাশাপাশি বর্জ্যের পরিমাণ কমাতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বছিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসির অঞ্চল-৫-এর উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে প্রতি শনিবার সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, গ্রাম ও শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির আওতায় সবাই নিজ নিজ বাসার আঙিনা ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মচারীরা তাঁদের আবাসস্থল অন্তত ১০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

তিনি বলেন, বর্জ্যের সঙ্গে মশার বিস্তারের সম্পর্ক রয়েছে। তাই মশা নিয়ন্ত্রণে বর্জ্য কমানোর পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। গত নয় বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম বলেও উল্লেখ করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, মশার লার্ভা ধ্বংসে প্রতিটি অঞ্চলে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বছিলায় একটি নান্দনিক কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এলাকার ফুটপাতসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। জনগণ যা চাইবে, সরকার তা বাস্তবায়নে কাজ করবে। অটোরিকশা ও হকার উচ্ছেদসহ জনস্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এ ছাড়া ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!