Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৩২ পিএম

ঈদের ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৩২ পিএম

ঈদের ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

বাংলাদেশ সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ১৮ মার্চ (বুধবার) মধ্যবর্তী দিনে এক দিনের বিশেষ সরকারি ছুটিও কার্যকর হবে।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না।

সরকারি বিশেষ ছুটির সময় জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। এতে রয়েছে: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা,ফায়ার সার্ভিস,বন্দরসমূহের কার্যক্রম,পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা,হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মী

ব্যাংক, আদালত ও বেসরকারি খাত, ব্যাংক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ছুটি প্রদান করবে।

সরকারি ছুটির বিষয়টি সাধারণত সরকারি চাকরি আইন-২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত হলেও, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী এটি অনুসরণ করে থাকে।

কালের আলো/এসএকে

Link copied!