Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:০৫ এএম

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন বড় পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:০৫ এএম

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন বড় পরিকল্পনা

মধ্যপ্রাচ্যে নতুন কৌশল নিয়ে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক মিত্রদের নিয়ে জোট গঠন, ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা এবং ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কৌশলটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর এবং ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি পরিচালনার লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে এ বিষয়ে দুটি বৈঠক করেছেন। বৈঠকগুলোতে সম্ভাব্য কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

পরিকল্পনার প্রথম অংশে ইরানকে প্রতিহত করতে মার্কিন মিত্রদের নিয়ে একটি আঞ্চলিক জোট গঠনের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জোটটির নিরাপত্তার গ্যারান্টর হিসেবে ভূমিকা রাখতে পারে।

দ্বিতীয় অংশে রয়েছে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়নের উদ্যোগ।

তৃতীয় ও গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর পরিধি বাড়ানো। এর আওতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি অর্জনের চেষ্টা করা হবে।

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ স্বাক্ষরিত হয়।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের পর ইসরায়েলে যে সরকারই গঠিত হোক, ট্রাম্প প্রশাসন আশা করছে তারা যুদ্ধ-পরবর্তী এই কৌশলে সহযোগিতা করবে। এমনকি ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও পরিকল্পনা বাস্তবায়নে চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন কিছু মার্কিন কর্মকর্তা।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরিকল্পনাটি চূড়ান্ত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: এক্সিওস

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!