Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩০ পিএম

শিক্ষক সংকট কাটাতে এমপিওভুক্তির সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩০ পিএম

শিক্ষক সংকট কাটাতে এমপিওভুক্তির সিদ্ধান্ত সরকারের

শিক্ষক সংকট ও আর্থিক সমস্যায় ভুগতে থাকা যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ সৃষ্টি করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর বক্তব্য টেবিলে উপস্থাপন করা হয়।

শিক্ষক নিয়োগে শূন্য পদের তথ্য সংগ্রহ
শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তথ্য সংগ্রহ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকস্বল্পতা নিরসনে শূন্য পদের তালিকা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার শূন্য পদগুলোতে নতুন শিক্ষক সুপারিশ করবে এনটিআরসিএ।

চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি
কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের চরাঞ্চল এবং নদীভাঙনপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ধরে রাখা ও দীর্ঘমেয়াদে পাঠদান কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এসব এলাকায় শিক্ষকদের পদায়নসংক্রান্ত বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিক্ষকস্বল্পতা কমানোর পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য রয়েছে।

ধাপে ধাপে বাস্তবায়ন হবে সিদ্ধান্ত
শিক্ষামন্ত্রী বলেন, যেসব যোগ্য নন-এমপিও প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!