Kaler Alo
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৭:০৩ পিএম

জামায়াতের ধর্মীয় আদর্শ নিয়ে প্রশ্ন তুললেন বাবুনগরী

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৭:০৩ পিএম

জামায়াতের ধর্মীয় আদর্শ নিয়ে প্রশ্ন তুললেন বাবুনগরী

জামায়াতে ইসলামী ও মওদূদীবাদের ধর্মীয় আদর্শের সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।’

সাহাবায়ে কেরামের অনুসৃত পথকে সিরাতুল মুস্তাকিম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাহাবায়ে কেরামের পথই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কোরআন ও হাদিসের মাধ্যমে এ পথ উম্মতের কাছে পৌঁছেছে।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মওদূদীবাদের সমালোচনা
সম্মেলনে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদূদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে ৭২টি ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে। বর্তমানে বিভিন্ন ভ্রান্ত মতাদর্শের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন—এমন বক্তব্যের সমালোচনা করে হেফাজত আমির বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধানসহ ইসলামের মৌলিক আমলগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমেই উম্মত পেয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের পদ্ধতি সাহাবিরা প্রত্যক্ষ করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিয়েছেন।

তাঁর ভাষ্য, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করলে ইসলামের ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।

জামায়াতের ধর্মীয় আদর্শ নিয়ে মন্তব্য
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ'লা মওদূদীর চিন্তাধারার সমালোচনা করে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মওদূদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে চাননি। তাঁর মতে, মওদূদীর বিভিন্ন বক্তব্য ইসলামের প্রচলিত আকিদা ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক।

এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর ধর্মীয় আদর্শকে তাঁদের অনুসৃত ইসলামী আদর্শ থেকে পৃথক বলে মন্তব্য করেন। বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠীরও সমালোচনা করেন তিনি।

মহাসম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ও সংসদ সদস্যরা
মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলন বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এতে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশবরেণ্য আলেম-ওলামারাও সম্মেলনে অংশ নেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

 

Link copied!