বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মধ্যেই নতুন দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরকে সামনে রেখে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স।
গত বছরের মে মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন টেইট। তাঁর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেন তিনি।
গায়ানায় কাজের অভিজ্ঞতায় আস্থা
লাহোর কালান্দার্সের সঙ্গে শন টেইটের পরিচয় অবশ্য নতুন নয়। গায়ানায় অনুষ্ঠিত সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দলটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে তাঁর কোচিংয়ের ধরন, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে পেসারদের কাছ থেকে সেরাটা বের করে আনার দক্ষতা নজর কেড়েছিল ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তাদের।
সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাঁকে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইটও।
তিনি বলেন, লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে তিনি সত্যিই আনন্দিত। গায়ানায় গ্লোবাল সুপার লিগের সময় দলটির সঙ্গে কাজ করে ফ্র্যাঞ্চাইজির মালিক সামিন রানা এবং তাদের মূল্যবোধের সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল খুঁজে পেয়েছিলেন। সে কারণেই নতুন দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি তাঁকে।
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা
অস্ট্রেলিয়ার হয়ে খেলা বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত শন টেইট। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়েও নিজের অবস্থান তৈরি করেছেন এই সাবেক পেসার।
পাকিস্তান সুপার লিগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন টেইট। দেশটির জাতীয় দলের দায়িত্বে থাকাকালে শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কয়েকজন পেসারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে পূর্বপরিচয় এবং দেশটির কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকায় নতুন দায়িত্ব পালনে সুবিধা হবে বলে মনে করছেন টেইট।
তিনি বলেন, শাহিনসহ পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে আগে কাজ করেছেন। এ কারণে দেশটির কন্ডিশন ও ক্রিকেটারদের সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। লাহোরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়াকে বিশেষ মুহূর্ত উল্লেখ করে সামনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি।
কালের আলো/এসএ/এএইচ


-20261126135523.jpg)



-20261126133922.jpg)

-20261126133344.jpg)









-20261124163219.jpg)

