Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:২৫ পিএম

শ্রমিকদের জন্য ৬টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:২৫ পিএম

শ্রমিকদের জন্য ৬টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি জানান, হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে। সেভাবেই এগুলোর নামকরণ ও পরিচালনার ব্যবস্থা করা হবে, যাতে শ্রমিকরা সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান।

জ্বালানি ও শিল্প খাত নিয়ে সমালোচনা
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের সময় দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের স্বার্থে ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্প খাত স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারেনি।

স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের উদ্যোগ
দেশের স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সংকুচিত হয়েছে।

তিনি বলেন, একপর্যায়ে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। শ্রমজীবী মানুষের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সেই উদ্যোগের অংশ।

কালের আলো/এম/এএইচ

Link copied!