Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:২৯ পিএম

চাকরি জাতীয়করণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:২৯ পিএম

চাকরি জাতীয়করণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন কলেজের কর্মচারীরা।

চাকরির নিরাপত্তা ও সুযোগ-সুবিধার দাবি
মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা তাঁদের চাকরির নিরাপত্তা, নিয়মিত বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করা এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান। এ ছাড়া সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে ছাঁটাই না করার দাবিও জানিয়েছেন তাঁরা।

১০ দিনের মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি
মানববন্ধনে বক্তব্য দেওয়া এক কর্মচারী বলেন, আগামী ১০ দিনের মধ্যে তাঁদের বেতন-ভাতা, চাকরি জাতীয়করণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ইতিবাচক বার্তা না এলে তাঁরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তিনি আরও জানান, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!