Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:০৪ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:০৪ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লিতে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো নিশ্চিত হতে পারেনি সরকার। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য দিল্লিতে আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

আইনগত ভিত্তি পর্যালোচনা করবে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে আবেদন করা হয়ে থাকলে সেটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। বিষয়টি যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হবে।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ নিয়েও সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এএইচ/জেএন

Link copied!