Kaler Alo
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ১০:৪৬ পিএম

খিলগাঁওয়ে আনসার সদর দপ্তর লক্ষ্য করে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ১০:৪৬ পিএম

খিলগাঁওয়ে আনসার সদর দপ্তর লক্ষ্য করে বিস্ফোরণ

রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা সদর দপ্তর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছাদ থেকে ককটেল নিক্ষেপের ধারণা পুলিশের
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!