ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
আগে বিলুপ্ত করা হয়েছিল কমিটি
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নতুন করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিল দলটি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
