ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ।
আজ রোববার সকালে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
রবিবার (১ নভেম্বর) ২০২৬ সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।
এর আগে, সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ ছাড়াও কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
কালের আলো/এসএইচএমপি/এএএন
