Kaler Alo
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:০৩ পিএম

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে সীমান্তের ওপারের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:০৩ পিএম

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে সীমান্তের ওপারের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্রমিকদের আন্দোলনে মুখোশধারীদের অনুপ্রবেশের অভিযোগ

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি শ্রমিক ও মালিকদের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল। কিন্তু এ নিয়ে সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। আন্দোলনে মুখোশধারী ব্যক্তিরা ঢুকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়।’

সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা

তিনি আরও বলেন, রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। সহিংসতার ঘটনা আইন অনুযায়ী মোকাবিলা করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!