Kaler Alo
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১১:৩৫ এএম

সাইবার হামলার শঙ্কা ডিএমপি নিউজে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১১:৩৫ এএম

সাইবার হামলার শঙ্কা ডিএমপি নিউজে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিএমপি কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে দেখা যায় রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, সেখানে স্বাভাবিক সংবাদ ও তথ্যের পরিবর্তে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তাসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ ছাড়া ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল। স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে এ ধরনের ছবি, বার্তা ও অডিও যুক্ত হওয়ায় ওয়েবসাইটটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

হ্যাকিংয়ের আশঙ্কা, নিশ্চিত নয় কর্তৃপক্ষ

ওয়েবসাইটে অস্বাভাবিক পরিবর্তনের পর থেকেই এটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা ওয়েবসাইটে এসব কনটেন্ট যুক্ত করেছে, কী উদ্দেশ্যে করেছে কিংবা কীভাবে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে—এসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ওয়েবসাইটটি আর ব্যবহার করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার কারণও নিশ্চিত হওয়া যায়নি। ফলে ঘটনাটি হ্যাকিং, নাকি অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

ডিএমপির নিজস্ব সংবাদমাধ্যম ডিএমপি নিউজ

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে এই পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটি সত্যিই হ্যাক হয়েছে কি না, এর পেছনে কারা জড়িত এবং কীভাবে সেখানে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও ছবি যুক্ত হলো—এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!