Kaler Alo
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০১:১০ পিএম

তাহসিফের মৃত্যুতে তরুণী গ্রেপ্তার দীপ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০১:১০ পিএম

তাহসিফের মৃত্যুতে তরুণী গ্রেপ্তার দীপ রিমান্ডে

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। এ ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। রোববার (১ নভেম্বর) টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা।

পরিবারের অভিযোগের পর হেফাজতে নেওয়া হয় দীপকে
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব জায়গায় যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার দেওয়া বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

সিসিটিভি ফুটেজ ও আলামত যাচাই
নৌ পুলিশের সূত্র জানায়, চার দিনের রিমান্ডে দীপকে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আগের বক্তব্য, তাহসিফের পরিবারের করা মামলার অভিযোগ, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল, তার সঙ্গে কারা যোগাযোগ করেছিলেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় জানার চেষ্টা করছেন তারা।

প্রয়োজনে ফের রিমান্ডের আবেদন
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চার দিনের রিমান্ড শেষে দীপের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। তদন্তের প্রয়োজনে নতুন তথ্য পাওয়া গেলে তাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। এদিকে দিশাকে গ্রেপ্তারের পর তাহসিফের মৃত্যুর ঘটনায় তার ভূমিকা কী, সে বিষয়েও তদন্তের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় কারও সংশ্লিষ্টতা থাকলে তা স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!