শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (২০ অক্টোবর)। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ ছুটি সমন্বয়ের জন্য গত ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস-আদালত খোলা রাখা হয়েছিল।
দীর্ঘ ছুটি পেয়ে অনেক কর্মজীবী মানুষ গ্রামের বাড়িতে গেছেন। ছুটি শুরুর আগে সোমবার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। পরিবার-পরিজনের সঙ্গে পূজার সময় কাটাতে এবং ছুটি উপভোগ করতে অনেকেই রাজধানী ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন। দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে নির্ধারিত সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।
ছুটির সূচি অনুযায়ী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই ছুটির ব্যবস্থা করতে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে সরকারি চাকরিজীবীরা একটানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।
সরকারি অফিস-আদালতের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময় আরও দীর্ঘ। শ্রীশ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। ছুটির আগে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পৃথক নোটিশ অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী (২১ অক্টোবর), প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা (২৫ অক্টোবর) উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে স্কুলে নিয়মিত সময়সূচিতে শ্রেণি পাঠদানসহ অন্যান্য কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কলেজ শাখার শ্রেণি কার্যক্রমে ছুটির সময়সীমা আরও কয়েক দিন বেশি। দেওয়া তথ্য অনুযায়ী, কলেজের শ্রেণি পাঠদান ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।
ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবী, স্কুলশিক্ষার্থী ও কলেজশিক্ষার্থীদের ছুটির সূচিতে পার্থক্য থাকছে। সরকারি চাকরিজীবীরা ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পেলেও স্কুলে পাঠদান শুরু হওয়ার কথা ২৬ অক্টোবর এবং কলেজে ১ নভেম্বর থেকে। টানা ছুটিকে ঘিরে কর্মজীবী মানুষের মধ্যে বাড়ি ফেরার প্রবণতা দেখা গেছে। সোমবার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ ছুটির সুযোগে অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং উৎসব উদ্যাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি



















