Kaler Alo
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ময়মনসিংহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৭:২০ পিএম

শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৭:২০ পিএম

শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘গোপনে নয়, এখনই দেশে আসেন’
শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন। প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যারা মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী-শিশুসহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহতের আহ্বান
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

নান্দাইলে উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে ইয়াসের খান চৌধুরী জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তা ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের অনুদান আনা হয়েছে বলে জানান তিনি।

গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ইউপি নির্বাচনে জরিপের ভিত্তিতে মনোনয়নের কথা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি জনগণের কর্মী হিসেবে কাজ করছেন এবং ভবিষ্যতেও তাদের সেবা করে যেতে চান। উন্নয়ন ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের চন্ডিপাশা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশস্থল জনসমাগমে মুখর হয়ে ওঠে।

কালের আলো/এম/এএইচ

Link copied!