Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৫:২৮ পিএম

অপি করিমের নাচ দেখে যে বিশেষ উপাধি দিয়েছিলেন সোনিয়া গান্ধী

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৫:২৮ পিএম

অপি করিমের নাচ দেখে যে বিশেষ উপাধি দিয়েছিলেন সোনিয়া গান্ধী

জনপ্রিয় অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অপি করিমের শৈশব কেটেছে অভিনয় ও নাচের সঙ্গে। ছোটবেলা থেকেই মঞ্চ ও পর্দায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সময়ের নানা স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে আছে। এর মধ্যে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিক সোনিয়া গান্ধীর সামনে নাচ পরিবেশন এবং তার কাছ থেকে ‘বোট ম্যান’ উপাধি পাওয়ার ঘটনাটি উল্লেখযোগ্য।

অনেক বছর আগে বাংলাদেশ শিশু একাডেমির একটি নাচের দল নিয়ে ভারতে গিয়েছিলেন অপি করিম। সেখানে একটি আয়োজনে লুঙ্গি পরে এবং কপালে গামছা বেঁধে ‘নোঙর ছাড়িয়া’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। অপির পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে তাকে ‘বোট ম্যান’ উপাধি দিয়েছিলেন তিনি।

সম্প্রতি নিজের শিল্পীজীবনের এমনই নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন অপি করিম। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বিতীয় সিজনের ৫০তম পর্বে অংশ নিয়ে শৈশবের স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরু
পডকাস্টে অপি করিম জানান, ছোটবেলায় তিনি ও তার বোন বরেণ্য নির্মাতা প্রয়াত আলমগীর কবিরের বেশ কয়েকটি প্রামাণ্যচিত্রে কাজ করেছিলেন। নির্মাতার সঙ্গে সেই কাজের অভিজ্ঞতা তার জীবনের স্মরণীয় অধ্যায়গুলোর একটি।

এ ছাড়া প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় অভিনয় করেছিলেন অপি। সেখানে তিনি সুবর্ণা মুস্তাফার শৈশবের চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অল্প বয়সেই এমন সব কাজের সঙ্গে যুক্ত হওয়া তার অভিনয়জীবনের ভিত গড়ে দিতে ভূমিকা রাখে।

তারকাখ্যাতির চেয়ে পছন্দ ছিল খেলাধুলা
‘সকাল সন্ধ্যা’, ‘শুকতারা’ ও ‘আপনজন’-এর মতো নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অপি করিম। তবে এত অল্প বয়সে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও নিজেকে কখনো তারকা ভাবতেন না তিনি।

বরং অন্য শিশুদের মতোই ভাই-বোন ও পাড়ার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। ছাদে ফুটবল খেলাই ছিল তার পছন্দের কাজগুলোর একটি। খেলতে খেলতে কখনো সেই ফুটবল গিয়ে পড়ত পাশের বাড়িতে, যেখানে থাকতেন তার নৃত্যগুরু শিবলী মুহম্মদ। শৈশবের এমন মজার স্মৃতিও উঠে এসেছে পডকাস্টের আলোচনায়।

প্রচারিত হবে বিশেষ পর্ব
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। পডকাস্টের দ্বিতীয় সিজনের ৫০তম এই পর্বটি একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

 শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় প্রচারিত হতে যাওয়া এই পর্বে অপি করিমের শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা, শৈশবের স্মৃতি এবং অভিনয় ও নাচের সঙ্গে তার পথচলার গল্প উঠে আসবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!