Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:১৯ পিএম

তিশার পর সদস্যপদ স্থগিত নিয়ে মুখ খুললেন অথৈ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:১৯ পিএম

তিশার পর সদস্যপদ স্থগিত নিয়ে মুখ খুললেন অথৈ

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর এবার মুখ খুলেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। সংগঠনের সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেছেন, এ সিদ্ধান্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং পুরোনো ঘটনা নিয়ে পড়ে না থেকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে চান তিনি।

শনিবার (৭ নভেম্বর) একটি নাটকের শুটিং সেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন অথৈ। তিনি বলেন, ‘বিচার চাইতে গিয়ে দেখলাম আমার পরিবার অভিনয়শিল্পী সংঘ আমাকে স্থগিত করেছে। সংগঠনে যাঁরা আছেন, তাঁরা সিনিয়র মানুষ। যাঁরা এই বিচার করেছেন, তাঁরা অনেক অভিজ্ঞ। তাঁরা তাঁদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন।’

সিদ্ধান্ত নিয়ে কী বললেন অথৈ?
সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘এই সিদ্ধান্ত আমার কাছে ম্যাটার করে না। যে জিনিস সাত থেকে আট মাস আগে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলাটা সময় নষ্ট। অহেতুক জিনিস নিয়ে না পড়ে থেকে কীভাবে নিজেকে আরও ভালো রাখা যায়, কীভাবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় সেটাতে ফোকাস করছি।’

তিশা-অথৈ দুজনেরই সদস্যপদ স্থগিত
এর আগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ এবং মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছিলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুই অভিনেত্রীকে ভিডিও বার্তা দিতে বলা হয়েছিল। কিন্তু কেউই তা দেননি। এর পরিপ্রেক্ষিতেই তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়। সদস্যপদ স্থগিতের বিষয়ে এর আগে তানজিন তিশা নিজের বক্তব্য জানিয়েছিলেন। এবার নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানালেন সামিয়া অথৈ।

কালের আলো/এসএ/এমএস


 

Link copied!