Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:২৬ পিএম

বিতর্কের মাঝেই বধূর সাজে তানজিন তিশার নতুন বার্তা

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:২৬ পিএম

বিতর্কের মাঝেই বধূর সাজে তানজিন তিশার নতুন বার্তা

বিতর্ক ও আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী তানজিন তিশা। এবার লাল বেনারসিতে বাঙালি বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। তবে বাহারি সাজের পাশাপাশি ছবির ক্যাপশনে ব্যবহার করা ছয়টি ইংরেজি শব্দও কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে।

অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় খবরের শিরোনামে রয়েছেন তানজিন তিশা। কখনো শাড়ি নিয়ে আইনি জটিলতা, কখনো প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, আবার কখনো সহশিল্পীর সঙ্গে বিরোধ—বিভিন্ন বিষয় ঘিরে গত এক বছর ধরেই আলোচনায় তিনি।

এর মধ্যে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সিদ্ধান্ত নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হলেন এই অভিনেত্রী।

বধূর সাজে নজর কাড়লেন তিশা

অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তিশাকে দেখা গেছে বাঙালি বধূর চিরায়ত সাজে। লাল বেনারসির জমকালো জমিনে সোনালি জরির কারুকাজ, সঙ্গে লাল ওড়না ও নকশাদার ব্লাউজে দারুণ মানিয়েছে তাকে।

কপালে টিকলি, কানে ভারী ঝুমকা, গলায় সোনালি অলংকার আর খোঁপাজুড়ে সাদা ফুলের মালা—সব মিলিয়ে ঐতিহ্য ও আভিজাত্যের মিশেলে নজরকাড়া সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

কখনো ক্যামেরার দিকে মায়াবী দৃষ্টি, কখনো চোখ বন্ধ করে লাজুক অভিব্যক্তি, আবার কখনো বধূর ওড়নায় মুখের একাংশ আড়াল করেছেন তিনি। প্রতিটি ছবিতেই ছিল সাজের ভিন্ন আবেদন। লাল-সাদার মিশেলে তৈরি এই ব্রাইডাল লুক ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।

ছয় শব্দে কী বার্তা দিলেন অভিনেত্রী?

অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

তবে ছবির সাজের চেয়েও বেশি কৌতূহল তৈরি করেছে তিশার ক্যাপশন। সেখানে ছয়টি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন তিনি। শব্দগুলোর বাংলা অর্থ—অকপট, অবিচল, নির্ভীক, অবিচ্ছিন্ন, অদম্য ও অপ্রতিরোধ্য।

ছয়টি শব্দের মধ্য দিয়ে নিজের দৃঢ় মনোভাবই যেন প্রকাশ করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে তার এমন শব্দচয়ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও ক্যাপশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনা বা বিতর্কের জবাব দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

বড় পর্দায় অভিষেকের অপেক্ষা

অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

এদিকে ছোট পর্দায় কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে বড় পর্দায় মনোযোগী হয়েছেন তানজিন তিশা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তার।

সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। তবে এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি কাজ। সিনেমাটি মুক্তি পেলে বড় পর্দায় তিশার অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

কালের আলো/এসএ/জেএন

 

Link copied!