Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৪২ পিএম

কোরআনের আয়াত খোদাই লকেট পরে আইনি নোটিসে কারিনা

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৪২ পিএম

কোরআনের আয়াত খোদাই লকেট পরে আইনি নোটিসে কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভোপালের নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো একটি বহুমূল্য গয়না পরার কারণে আইনি নোটিস পেয়েছেন এই অভিনেত্রী। অভিযোগ, লকেটটিতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা থাকায় সেটি ফ্যাশনের অংশ হিসেবে জনসমক্ষে প্রদর্শন করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি।

দীপাবলির উৎসবে ডিজাইনার পুণিত বালানার তৈরি বেজ রঙের কাফতান ও পাগড়ির সঙ্গে কারিনা পরেছিলেন ৩০ ক্যারেটের পান্নাখচিত একটি লকেট। এটি তাঁর স্বামী সাইফ আলি খানের নানি তথা ভোপালের শেষ নবাব পরিবারের ঐতিহাসিক গয়না হিসেবে পরিচিত। লকেটটিতে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।

স্টাইলিস্টের পোস্ট ঘিরে বিতর্ক
কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির ঐতিহাসিক পরিচয় তুলে ধরে ছবি শেয়ার করেন। এরপরই লকেটটি ব্যবহারের বিষয়ে আপত্তি জানান সামাজিক কর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের একাংশ।

তাঁদের অভিযোগ, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার এবং উৎসবের পোশাকের সঙ্গে জনসমক্ষে প্রদর্শন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে কারিনা কাপুরের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে।

দীপাবলির ছবি প্রকাশ করেছিলেন কারিনা
এর আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির সাজে কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন কারিনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

তবে ঐতিহাসিক গয়নাটি পরাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং আইনি নোটিসের বিষয়ে কারিনা কাপুরের কোনো বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কালের আলো/এসএ/ডিএইচ
 

Link copied!