Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:১৪ পিএম

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন, ধূমপানমুক্ত হচ্ছে সংসদ চত্বর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:১৪ পিএম

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন, ধূমপানমুক্ত হচ্ছে সংসদ চত্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

  • প্রতিদিন বৈঠক বিকেল ৪টা ২০ মিনিটে
  • ৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ চত্বর হবে ধূমপানমুক্ত
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব গ্রহণ করেন।

প্রথম দিনেই উঠবে তিন অধ্যাদেশ
বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগে জারি করা তিনটি অধ্যাদেশ অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে।

অধ্যাদেশ তিনটি হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

উদ্বোধন নতুন সাউন্ড সিস্টেম
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

সাউন্ড সিস্টেমের বিষয়ে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন হবে ৭ মেগাওয়াট
সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে সংশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ প্রকল্পের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদের প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের (স্টোরেজ) সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

ই-পার্লামেন্ট ও নিয়োগের অগ্রগতি জানানো হয়
এ ছাড়া ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন ডেপুটি স্পিকার।

বৈঠকে কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশ নেন। বৈঠকে সাচিবিক সহযোগিতা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/জেএন/এমকে

Link copied!