Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:২৯ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ এ শ্রীলংকার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:২৯ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ এ শ্রীলংকার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

দেশের মাটিতে প্রথমবার নেমেছেন খেলতে, প্রথমার্ধেই পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই যেটা করলেন সেটাকেও ভাষায় বর্ণনা করা কঠিন। শ্রীলঙ্কার ডি বক্সে রীতিমতো ৬ ডিফেন্ডারকে ড্রিবলিং করে যে গোলটা করলেন সেটা অবিশ্বাস্য, অনিন্দ্য সুন্দর। বাংলাদেশ এগিয়ে গেলো ৩-০ গোলের ব্যবধানে।

বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ মিনিট শেষে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরী, শামিত সোমের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটা করলেন ফারহান। বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন ওয়াহিদ। এরপর একে একে শ্রীলঙ্কার ৬ ডিফেন্ডারকে বোকালা বানিয়ে নেন ডান পায়ে শট। সেটা লঙ্কান ডিফেন্ডারের পিঠে লেগে দিক বদলে জালে জড়ায়।

প্রথমার্মে ২-০ গোলে এগিয়ে থাকার পরই বোঝা গিয়েছিল, বাংলাদেশ আরও গোল দেওয়ার সামর্থ্য রাখে। তবে দ্বিথীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর ফারহান আলী ওয়াহিদ এককভাবে যে নৈপুণ্য দেখালেন, সেটা রীতিমত অবিশ্বাস্য। ইউরোপ-লাতিন আমেরিকান ফুটবলে এমন দৃশ্য দেখা যায়। বাংলাদেশের কিংবা দক্ষিণ এশিয়ান ফুটবলে এটা বিরল দৃশ্য। কিন্তু ইংলিশ ফুটবলে খেলা ফারহান আলী ওয়াহিদ শ্রীলঙ্কার ডি-বক্সে এককভাবে যেভাবে বল কাটালেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শুরু বাংলাদেশের, সেটা জারি ছিল প্রথমার্ধের একদম শেষ পর্যন্ত। শ্রীলঙ্কা মাঝেমধ্যে চেষ্টা করলেও পেরে ওঠেনি। এর ফলে শুরুতেই শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরী নিজেই। তার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিকরা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় দল। তবে পাঁচজনের দেয়াল টপকে হামজার নেওয়া শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান আলী ওয়াহিদ। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নেওয়া হয়নি তার।

অষ্টম মিনিটে আর অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

গোল পাওয়ার পরও ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা, তবে লক্ষ্যভ্রষ্ট হয় সেটি। এর আগে হোসাইনের আরেকটি ক্রসও ঠিকভাবে সামলাতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ২৫ মিনিটে ফারহানের হেডে মাঝখানে আসা বলে পেছন ফিরে ব্যাকফ্লিক করার চেষ্টা করেন হামজা। তার সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

মাঝে শ্রীলঙ্কাও বলের দখলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ৩৫ মিনিটে তাদের পায়ে বলের দখল ছিল ৫৩ শতাংশ। যদিও সেই দখল থেকে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। ৪০ মিনিটে বাম দিক থেকে ডি সিলভার বিপজ্জনক ক্রস অবশ্য বাংলাদেশের রক্ষণকে কিছুটা চাপে ফেলেছিল।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে বাঁ-দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন হামজা। এরপর তার জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষকের হাঁটুতে লেগে বারেও লাগে। তবুও বল জড়িয়ে যায় শ্রীলঙ্কার জালে। অধিনায়কের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

কালের আলো/এম/এএইচ

Link copied!