Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৫১ পিএম

ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৫১ পিএম

ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ

আগামী বছরের মে মাসে ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। এবার সেই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট যুক্ত হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।

সূচি অনুযায়ী, লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচটি তিন অথবা চার দিনের হতে পারে।

চেমসফোর্ডে ফিরছে বাংলাদেশ
চেমসফোর্ডের মাঠটি ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হোম গ্রাউন্ড। ২০২৩ সালে এই মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এখন পর্যন্ত এখানে ছয়টি ওয়ানডে অনুষ্ঠিত হলেও কোনো টেস্ট ম্যাচ হয়নি।

তবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে মাঠটির বিশেষ স্মৃতি রয়েছে। ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর আবারও এই মাঠে খেলতে যাচ্ছে জাতীয় দল। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি ম্যাচ হয়েছে মিরপুরে, অন্যটি সিলেটে।

কীভাবে যুক্ত হলো আয়ারল্যান্ডের টেস্ট
আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের পরিকল্পনা ছিল না। তবে আগামী বছর নিজেদের মাঠে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। বিসিবি সেই প্রস্তাবে সম্মতি জানায়।

লর্ডসে খেলার আমন্ত্রণ পাওয়ার পর থেকেই ইংল্যান্ড সফরে ম্যাচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছিল বিসিবি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করে সীমিত ওভারের ম্যাচ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে দুই বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ। তবে সেই আলোচনা সফল হয়নি। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে আয়োজনের আশ্বাস দিয়েছে ইসিবি। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শেষ পর্যন্ত সেই আলোচনার ভিত্তিতেই ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ইংল্যান্ডের আগে বাংলাদেশে আসবে ইংলিশরা
ইংল্যান্ড সফরের আগে বাংলাদেশের মাটিতেও ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

এর আগে দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে, এরপর ২০১০ সালে। ২০১০ সালের সফরে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

কালের আলো/এসএ/টিসি
 

Link copied!