বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদ তাঁকে এ দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ হাসান
নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে। কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী। এ ছাড়া যুগ্ম সম্পাদক করা হয়েছে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভীকে।
তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে কনফেডারেশনের কার্যক্রম নির্বাচিত নেতৃত্বের হাতে তুলে দেওয়াই নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব।
কালের আলো/এসকে/এমএসআইপি
