Kaler Alo
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৩:০২ পিএম

আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৩:০২ পিএম

আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রিজভীর

শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্দোলনকে কেন্দ্র করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে কেউ লাভবান হতে পারবে না। একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ

রিজভী অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে। এসব ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

এ ছাড়া প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, পলাতক শক্তি আত্মগোপনে থেকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

বিরোধীদের সংহতি নিয়ে প্রশ্ন

শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

৭ নভেম্বর বিএনপির কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা আয়োজন করবে বিএনপি।

কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করবেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!