Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:০৪ পিএম

প্রায় এক মাস পর কারামুক্ত সাবেক সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:০৪ পিএম

প্রায় এক মাস পর কারামুক্ত সাবেক সংসদ সদস্য

জামিনে কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্তির পর কারাফটকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

কারাফটকে নেতাদের অভ্যর্থনা
মেজর (অব.) আখতারুজ্জামানকে অভ্যর্থনা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। আইনজীবী শেখ মো. রোকন রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

কারামুক্তির পর বক্তব্য
কারাগার থেকে বের হওয়ার পর সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদও বক্তব্য দেন।

বিমানবন্দরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার
গত ২ অক্টোবর রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। এর আগে ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিরোধের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়। এ মামলায় আদালত তাঁকে এক দিনের রিমান্ডে পাঠানোর পর কারাগারে পাঠান। পরে নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হয়। গত ১ নভেম্বর হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!