Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৬:২১ পিএম

আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধানমন্ডির আগুন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৬:২১ পিএম

আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধানমন্ডির আগুন

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ সড়কের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার পর বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে সেগুলোর প্রয়োজন না হওয়ায় ঘটনাস্থলে যাওয়ার আগেই ফিরিয়ে নেওয়া হয়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধান চলছে
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের পর জানা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগা ও নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!