Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

শ্রমিক-বিএনপি ভাই-ভাই’ স্লোগানে উত্তাল মিরপুর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

শ্রমিক-বিএনপি ভাই-ভাই’ স্লোগানে উত্তাল মিরপুর

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে দুপুরে ওই এলাকায় লাঠিমিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে ‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ মিছিল বের করা হয়। বিএনপির নেতাকর্মীরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাঁদের এই কর্মসূচি।

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
এর আগে সকাল ১০টা থেকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পরে দুপুর পৌনে ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

খুলে দেওয়া হয় মেট্রো স্টেশন, স্বাভাবিক যান চলাচল
সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রো স্টেশন বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়। দুপুরে সরেজমিনে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। সাধারণ মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। খুলে যায় এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

সংঘর্ষের পর বিএনপির নেতাকর্মীদের মিছিল
এদিকে বেলা ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। পরে তাঁরা লাঠিমিছিল বের করেন। মিছিল থেকে শ্রমিকদের সঙ্গে ঐক্যের বার্তা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানটি ছিল উল্লেখযোগ্য।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!