Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:০২ পিএম

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:০২ পিএম

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমন অবস্থান বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, খুব শিগগিরই এ যুদ্ধ শেষ হবে।’

ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোও সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে। এর আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সমঝোতায় পৌঁছানো ও আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার বিষয়েও কথা হয়েছে।

নৌ অবরোধ ও টাস্কফোর্সের কার্যক্রম অব্যাহত
ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে। এই টাস্কফোর্সের লক্ষ্য স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া।

ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় নৌ অবরোধ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এমনকি বিশ্বের ইতিহাসেও এ ধরনের অবরোধ নজিরবিহীন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রয়োজনে আবারও সামরিক অভিযান
যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথা বললেও প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, এই মুহূর্তে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার তেমন প্রয়োজন নেই। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সম্ভাব্য হুমকি থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেকটাই সুরক্ষিত। তাঁর বক্তব্য অনুযায়ী, সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

কালের আলো/এসএ/এএইচ

Link copied!