Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:৩৭ এএম

ভিডিও বিতর্কে ময়মনসিংহের জামায়াত নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:৩৭ এএম

ভিডিও বিতর্কে ময়মনসিংহের জামায়াত নেতার পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় দলটির ময়মনসিংহ মহানগর শাখা। মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে দায়িত্ব পালন করছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

ভিডিও ছড়িয়ে পড়ার পর দলীয় ব্যবস্থা
দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকে শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা শুরু হলে পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সভায় বসে মহানগর জামায়াত।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। শহীদুল্লাহ্ দাবি করেছেন, এটি তাঁর ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁর রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান কামরুল আহসান।

ভিডিওটি ব্যক্তিগত মুহূর্তের, দাবি শহীদুল্লাহ্‌র
অন্যদিকে, মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত পারিবারিক ও ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শহীদুল্লাহ্ আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে আগে থেকেই ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!