Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:০৩ পিএম

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সাদমান

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:০৩ পিএম

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোটে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়েও হালকা চিড় ধরা পড়েছে তাঁর। ফলে চলমান টেস্ট সিরিজের বাকি অংশের পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর চোট
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করার সময় ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। চোট পাওয়ার পরপরই তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় এই ওপেনারকে। পরীক্ষায় তাঁর গোড়ালির লিগামেন্টে বড় ধরনের ক্ষতির পাশাপাশি হাড়ে হালকা চিড় ধরা পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের তীব্রতার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে সাদমানকে।

দক্ষিণ আফ্রিকা সফরেও থাকছেন না সাদমান
সাদমানের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। একই সঙ্গে আগামী দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর খেলার সম্ভাবনা নেই।আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সফরে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর। এত অল্প সময়ের মধ্যে সাদমানের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে গুরুত্বপূর্ণ এই সফরে অভিজ্ঞ বাঁহাতি ওপেনারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।

ওপেনিংয়ে বিকল্প খুঁজছেন নির্বাচকেরা
সাদমানের আকস্মিক ছিটকে যাওয়ায় বাংলাদেশের টেস্ট দলের ওপেনিং পজিশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। খালি হওয়া জায়গায় নতুন কোনো ওপেনারকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে। সাদমানের এই চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!