Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন করে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসন্ন আইপিএলের মিনি নিলামে অংশ নিতে বাংলাদেশের সাত ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। গত আসরে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ঘটনার প্রায় ১০ মাস পর বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে অংশ নেওয়ার খবর সামনে এল।

নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আইপিএলের মিনি নিলামের আগে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে তালিকায় রয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

মোস্তাফিজকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে দলে নিয়ে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে ওঠেন মোস্তাফিজ।

তবে উগ্রবাদীদের হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এ সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিষয়টি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে।

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে।

তবে বাংলাদেশের সেই দাবি প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। পরে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন আইপিএলের নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম নিবন্ধনের খবর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

কালের আলো/এসএ/টিসি

Link copied!