Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:৩৮ পিএম

আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটিতে যাবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:৩৮ পিএম

আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটিতে যাবে ৭ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সাধারণ ছুটি ১৫ দিন

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে পড়েছে।

নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

সব মিলিয়ে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।

ঐচ্ছিক ছুটির সুযোগ

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!