Kaler Alo
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০১:২৯ পিএম

শ্রমিকদের বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০১:২৯ পিএম

শ্রমিকদের বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর পল্লবীতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পল্লবী থানা এলাকার পূরবী সিনেমা হল সড়কের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের গাড়িটিতে আগুন দেন। দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে গাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ গাড়িটির পাশে অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিসের গাড়ি ধাওয়া, পুলিশের সাউন্ড গ্রেনেড
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পৌঁছালে সেটিকে ধাওয়া দেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশের কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

সকাল থেকেই সড়ক অবরোধ
এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। তাদের আন্দোলনের কারণে ওই এলাকার যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকাল থেকে চলা শ্রমিকদের বিক্ষোভ একপর্যায়ে পল্লবী এলাকার পূরবী সিনেমা হল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ ঘটনা রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!