আইন পেশায় দ্রুত অর্থ উপার্জনের শর্টকাট খুঁজলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর মতে, একজন দক্ষ আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা থাকতে হবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মক্কেলের আর্থিক সামর্থ্যের চেয়ে ন্যায়বিচারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬)’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।
ন্যায়বিচারকে গুরুত্ব দিয়ে আদালতে দাঁড়ানোর আহ্বান
অনুষ্ঠানে তরুণ আইনজীবীদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, আইন পেশায় শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।
তিনি বলেন, আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করা উচিত নয়। বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে।
সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে আইনি সেবা দিন
আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, পেশাগত জায়গা থেকে সব সময় শুধু মক্কেলের কাছ থেকে অর্থ নিয়ে কাজ করা যায় না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে হবে। পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে তাঁদের আইনি সেবা দেওয়ার উদ্যোগ নিতে হবে। আইনমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়ে তোলা সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।
কালের আলো/এএইচ/এমএসআইপি
