Kaler Alo
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৭:১৯ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৭:১৯ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মঈন খান

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নিজ বাসভবনে ফেরেন তিনি।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. আব্দুল মঈন খান। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাসায় আরও কিছুদিন বিশ্রামের পরামর্শ
পারিবারিক ও দলীয় সূত্র জানিয়েছে, হাসপাতালে টানা চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ কারণে সোমবার বিকেলে মেডিকেল বোর্ড তাঁকে ছাড়পত্র দেয়। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে নিজ বাসায় আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!