Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৭:২৯ পিএম

অ্যাটকোর নতুন নেতৃত্বে অঞ্জন চৌধুরী ও আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৭:২৯ পিএম

অ্যাটকোর নতুন নেতৃত্বে অঞ্জন চৌধুরী ও আব্দুস সালাম

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।

আগামী দুই বছর তারা সংগঠনটির নেতৃত্ব দেবেন। নতুন কমিটির মাধ্যমে দেশের বেসরকারি টেলিভিশন ও সম্প্রচারশিল্পের উন্নয়নে অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কমিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত এবং মহাসচিব পদে আব্দুস সালাম নির্বাচিত হন।

নতুন কমিটির অন্য সদস্যরা
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

এ ছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন মো. হাসান, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অ্যাটকোর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ সংরক্ষণ, সম্প্রচারশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা আরও জোরালো করার প্রত্যাশা রয়েছে।

নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কালের আলো/এসএ/জেএন
 

Link copied!