Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৫৪ পিএম

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৫৪ পিএম

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে। চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো কাঠামোয় আলোচনা—যে সিদ্ধান্তই হোক, তা যেন ভবিষ্যতের জন্য উপযোগী হয়, সেটিই সরকারের লক্ষ্য। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনায় কমিটি গঠন
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে চুক্তি করা হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিনিধিত্ব রয়েছে। তিনি জানান, ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে বাংলাদেশ।

চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর যে চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে, সেটি আবার নবায়ন করা হবে বলে বাংলাদেশ বিশ্বাস করে এবং এ বিষয়ে আশাবাদী। তাঁর প্রত্যাশা, ভারত এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

চুক্তি নবায়ন হবে, নাকি নতুন কোনো কাঠামোয় আলোচনা এগোবে—এ বিষয়ে তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। পানিসংকটের সমাধানে ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে সরকার। শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের স্বার্থ এবং মানুষের পানির চাহিদা বিবেচনায় রেখেই ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ঢাকা।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্যের অপেক্ষা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে দ্রুত তথ্য পাওয়ার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশের মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের মিশন যোগাযোগ করছে। সরকার আশা করছে, শিগগিরই দেশটি থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে। বিষয়টি নিয়ে কাজ চলছে, তবে কিছুটা সময় লাগছে।সৌদি সরকারের কাছ থেকে দ্রুত এ বিষয়ে খবর পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!