Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:৪৮ পিএম

তাহসিফের মৃত্যুর তদন্তে নজর রাখবে রাওয়া

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:৪৮ পিএম

তাহসিফের মৃত্যুর তদন্তে নজর রাখবে রাওয়া

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নেতারা।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় যান রাওয়ার নেতারা। সেখানে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং এ ঘটনায় পরিবারটির কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানার চেষ্টা করেন।

পরিবারের পাশে থাকার আশ্বাস রাওয়ার
শনিবার দুপুরে তাহসিফের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম। তিনি বলেন, তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই তাঁরা এসেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের কোনো সহযোগিতা প্রয়োজন কি না, সেটিও জানতে চেয়েছেন।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে পরিবারের অনেক কিছু করার থাকলেও বাস্তবতার কারণে সবকিছু করা সম্ভব হয় না। তাই তাঁরা জানতে চেয়েছেন, পরিবারের কী কী প্রয়োজন এবং কীভাবে পাশে দাঁড়ানো যায়।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য
আবু নওরোজ খুরশিদ আলম জানান, তাহসিফের বাবা তাঁদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনাটি অনুসন্ধান করছে। তদন্তের অংশ হিসেবে মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য তাহসিফের মৃত্যুর ঘটনা অত্যন্ত কষ্টের। দেশবাসীর পাশাপাশি প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও দ্রুত ঘটনার প্রকৃত সত্য জানতে চান। তাঁদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

ঘটনার বিচার পর্যন্ত নজর রাখবে রাওয়া
এ ঘটনায় সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন রাওয়ার আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন। তিনি বলেন, তাঁরা ঘটনাটি উপেক্ষা করবেন না। কীভাবে তদন্ত হচ্ছে, ঘটনার প্রকৃত তথ্য কীভাবে বেরিয়ে আসছে এবং শেষ পর্যন্ত বিচারপ্রক্রিয়া কোন পর্যায়ে যাচ্ছে, তা তাঁরা পর্যবেক্ষণ করবেন।

মেজর আল আমিন আরও বলেন, তাঁরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান। তদন্তে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। রাওয়ার নেতারা জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাঁরা আগ্রহী। পাশাপাশি শোকাহত পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তাঁরা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!