Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৪:৩২ পিএম

দুই দিনের অভিযানে ডিএমপির ৩৬৯১ মামলা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৪:৩২ পিএম

দুই দিনের অভিযানে ডিএমপির ৩৬৯১ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ৬৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার ১৪৬টি গাড়ি ডাম্পিং এবং ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আট ট্রাফিক বিভাগে মামলা
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে পৃথকভাবে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে। এ বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ মোট ৭৩২টি মামলা হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগে ৬৮১টি এবং উত্তরা বিভাগে ৬৩৪টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৫৪৫টি, ওয়ারী বিভাগে ৩৫৮টি, লালবাগ বিভাগে ৩০০টি এবং তেজগাঁও বিভাগে ২৮৬টি মামলা হয়েছে। অন্যদিকে রমনা বিভাগে মামলা হয়েছে ১৫৫টি।

বিভাগভিত্তিক মামলার চিত্র
ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, দুটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২১টি বাস, ৩৩টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২৬টি অটোরিকশা ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১টি বাস, তিনটি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ১৪৭টি অটোরিকশা ও ৪০৫টি মোটরসাইকেলসহ মোট ৭৩২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ৪৮টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭১টি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৩৫৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, চারটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৭টি অটোরিকশা ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ২৮৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ১৯টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ১১২টি অটোরিকশা ও ৩২৮টি মোটরসাইকেলসহ মোট ৬৮১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১০৯টি অটোরিকশা ও ২৩০টি মোটরসাইকেলসহ মোট ৬৩৪টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৫টি বাস, আটটি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৬০টি অটোরিকশা ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৫৪৫টি মামলা হয়েছে।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা
অভিযান চলাকালে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে মামলার পাশাপাশি ডাম্পিং ও রেকার কার্যক্রমও পরিচালনা করা হয়। দুই দিনে মোট ১ হাজার ১৪৬টি গাড়ি ডাম্পিং এবং ৭১টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!