Kaler Alo
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:১৯ পিএম

দীঘিকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:১৯ পিএম

দীঘিকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। তবে সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু না জানিয়ে গুঞ্জনকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন দীঘি। সেখানে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবেন না। এমনকি গুঞ্জনে বিরক্ত হওয়ারও কোনো কারণ দেখেন না তিনি।

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা স্বাভাবিক
দীঘির মতে, শোবিজের পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে প্রতিটি আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানানো কিংবা নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেন না তিনি। অযথা গুঞ্জন নিয়ে আলোচনা থেকেও দূরে থাকতে চান এই অভিনেত্রী।

একসঙ্গে সিনেমায় কাজ
নির্মাতা মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ অনেকে। একসঙ্গে কাজ করার সূত্র ধরেই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। এ বিষয়ে নির্মাতা মেহেদী হাসানের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেছিলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’

কালের আলো/এমডিএইচ/জেএন

Link copied!