Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৩০ পিএম

কাজী মোহাম্মদ সাইফুল পেলেন নতুন দায়িত্ব

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৩০ পিএম

কাজী মোহাম্মদ সাইফুল পেলেন নতুন দায়িত্ব

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে দেওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হলো।

প্রটোকল ভঙ্গের অভিযোগে সরানো হয় আগের কমিশনারকে
এর আগে গত ২০ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইউসুফ আলীকে সরিয়ে দেওয়ার পর রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!