Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:৩৯ পিএম

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৬:৩৯ পিএম

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

সরকারি ছুটি অন্য সময়ের চেয়ে বেশি হওয়ায় এবার ঈদে গণমাধ্যমকর্মীদের জন্যও সুখবর দিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)। এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এরআগে সরকারের পক্ষ থেকে ঈদের ছুটি ঘোষণার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ঈদের ছুটি ৫দিন করার দাবি জানানো হয়।

এদিকে, ইতিমধ্যে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবারের ঈদে কার্যত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

কালের আলো/এসএম/এএএন

Link copied!