Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:০৭ পিএম

তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের বিশেষ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:০৭ পিএম

তথ্য অধিকার নিশ্চিতে ১০০ দিনের বিশেষ পরিকল্পনা

জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করা এবং তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এ পরিকল্পনার আওতায় দেশের তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন স্কুলেও তথ্য মেলার মাধ্যমে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ
প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশন সম্পর্কে মানুষকে জানাতে চান তাঁরা। তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠানের দরজা সবার জন্য খোলা।

তিনি বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন কাজ করলেও গণতন্ত্রের চর্চায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেনি। সেই জায়গা থেকে নিরপেক্ষ ও শক্তিশালীভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত জনবল নিয়েই তাঁরা কার্যক্রম শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয় ও স্কুলে হবে তথ্য মেলা
১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে নাহরিন ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও তথ্য মেলা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে মানুষ কীভাবে সহজভাবে নিজের অধিকার সম্পর্কে জানতে পারবে, কীভাবে তথ্য চাইতে হবে এবং তথ্য পাওয়ার প্রক্রিয়া কী—সেসব বিষয়ে ধারণা দেওয়া হবে।

১১১৭ অভিযোগের শুনানি শুরু ১৬ নভেম্বর
প্রধান তথ্য কমিশনার জানান, তথ্য কমিশনে এ পর্যন্ত ১ হাজার ১১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে।

এ ছাড়া সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সেই তথ্যও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানের আর্থিক তথ্য ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ
নাহরিন ইসলাম খান বলেন, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সহায়তায় পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) এ বিষয়ে জানানো হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্তকরণ নীতিমালা রয়েছে, সেগুলো কার্যকরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আর যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নীতিমালা নেই, সেগুলোকে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!