Kaler Alo
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৬:৫২ পিএম

কেবিন ক্রু নিচ্ছে এমিরেটস এয়ারলাইনস

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৬:৫২ পিএম

কেবিন ক্রু নিচ্ছে এমিরেটস এয়ারলাইনস

আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে নিয়োগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি প্রার্থীরা। এ লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ঢাকায় নিয়োগ কার্যক্রম আয়োজনের কথা রয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

আবেদনের যোগ্যতা
এমিরেটসে কেবিন ক্রু পদে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হওয়ার পাশাপাশি আতিথেয়তা কিংবা গ্রাহকসেবাসংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে। একই সঙ্গে হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।

এ ছাড়া এমিরেটসের কেবিন ক্রুদের নির্ধারিত পোশাক পরার পর শরীরের দৃশ্যমান কোনো স্থানে ট্যাটু থাকা যাবে না। অতিরিক্ত কোনো ভাষায় দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

যেভাবে হবে বাছাইপ্রক্রিয়া
নিয়োগ কার্যক্রমের শুরুতে প্রার্থীদের কেবিন ক্রু পদের দায়িত্ব, কাজের ধরন এবং দুবাইয়ে জীবনযাপন সম্পর্কে ধারণা দেওয়া হবে। এরপর দলগত কার্যক্রম ও অনলাইন পরীক্ষার মাধ্যমে তাঁদের মূল্যায়ন করা হবে। বাছাইয়ের শেষ ধাপে নেওয়া হবে চূড়ান্ত সাক্ষাৎকার। এ পর্যায়ে প্রার্থীদের কাজের প্রতি আগ্রহ, প্রেরণা ও ব্যক্তিগত যোগ্যতা যাচাই করবেন নিয়োগকারীরা।

চূড়ান্ত বাছাইয়ে সফল হলে পরবর্তী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে ইংরেজিতে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ডিজিটাল কপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এমিরেটসের কেবিন ক্রু নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময় ও নিয়োগ কার্যক্রমের তারিখ
অনলাইনে আবেদনের শেষ তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় ঢাকায় নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কালের আলো/এসএ/এএইচ
 

Link copied!